আমার C Programming বইয়ের webpage এটা৷ চাররকম জিনিস পাবে এখানে--
এক, যে সব প্রোগ্রাম দেখানো আছে বইটাতে, সেগুলো ডাউনলোড করতে পারবে এখান থেকে
দুই, বইয়ের কয়েক জায়গা থেকে বিভিন্ন ভিডিওর QR link দেওয়া আছে৷ সেগুলোও পাবে নীচে৷
তিন, যারা Android দিয়ে C শিখতে চাও, তারা চাইলে এখান
থেকে ডাউনলোড করতে পারো৷ তবে প্রথমে Google playstore থেকেই
install করার চেষ্টা কোরো৷ নেহাত যদি তাতে অসুবিধা হয়, তবেই খালি এখান থেকে
ডাউনলোড করো৷ এখান থেকে তুমি একটা apk ফাইল পাবে৷ সেটা তোমার মোবাইলে রেখে
tap করলে install হবার কথা৷ কিন্তু খুব সম্ভবতঃ তোমার মোবাইল
তোমাকে প্রথমে ধমক দিয়ে বলবে-- 'এরকম অজানা অ্যাপ বিপজ্জনক হতে পারে, তাই
install করব না৷'' তখন তোমাকে settings-এ গিয়ে privacy and
security-র মধ্যে গিয়ে autoblock বন্ধ করে দিতে হবে৷ তারপর ডাউনলোড করা
apk ফাইলটায় tap করলে install হবে৷ তারপর ফের
settings-এ গিয়ে autoblock-টা ফের চালু করে দিও, নইলে আবার কোথা থেকে কোন্
দুষ্টু অ্যাপ ঢুকে পড়বে কে জানে!
আর চার, ভুলভ্রান্তি যা বেরোবে, তার তালিকাও দেব এখানে৷
বইটায় যেসব প্রোগ্রাম দেওয়া আছে, তার মধ্যে কয়েক জায়গায় কিছু রহস্যজনক di(...) বা df(...)
বা e() চোখে পড়বে৷ আসলে এগুলো আমি ঢুকিয়েছিলাম বইয়ে দেখানো
output-গুলো তৈরী করতে৷ সবার শেষে এগুলো উড়িয়ে দেওয়ার কথা ছিল, দিয়েওছিলাম,
কিন্তু কয়েকটা ফস্কে বেরিয়ে গেছে৷ এগুলোকে মনে মনে বাদ দিয়ে নিলেই হবে৷ এই ওয়েবসাইটে দেওয়া
প্রোগ্রামগুলোর কয়েকটাতেও এই ভুল কিছু ছিল৷ সেগুলো এখন সব ঠিক করে দিয়েছি৷
এখানে দুটো inequality-ই উল্টে যাবে৷ প্রোগ্রামটা বোঝানোর সময়ে ঠিকই লিখেছিলাম,
কিন্তু প্রোগ্রামের ভিতরে এই লাইনটা ভুল রয়েছে৷ ডাউনলোড করলে এখন ঠিকটাই ডাউনলোড হবে৷ ভুলটা
ধরেছে আনন্দ বিশ্বাস৷
চতুর্থ অধ্যায়ের $82$ নম্বর পাতায় Exercise 5-এর উত্তরে
grade.c বলে যে প্রোগ্রামটা দিয়েছি, তাতে একটা বাজে ভুল আছে৷ সেটা ঠিক করলে এরকম হবে৷
ডাউনলোড করলে এখন ঠিকটাই ডাউনলোড হবে৷ ভুলটা
ধরেছে আনন্দ বিশ্বাস৷
$146$ পাতায় prime3.c বলে একটা প্রোগ্রাম আছে৷ সেখানে isPrime
বলে যে variable-টা declare করা আছে, ওটা আসলে factorFound হবে৷
ভুলটা
ধরেছে আনন্দ বিশ্বাস৷
উত্তরে দেওয়া প্রোগ্রামে অবশ্য ভুলটা নেই৷ ভুলটা
ধরেছে আনন্দ বিশ্বাস৷
লাল রঙে ঘিরে দেওয়া জিনিসটা হওয়া উচিত ছিল n/sumRecip. এটা means.c
প্রোগ্রামের অংশ৷ এখন অবশ্য এই ওয়েবসাইট থেকে প্রোগ্রামটা ডাউনলোড করলে ঠিক প্রোগ্রামই পাবে৷ ভুলটা
ধরেছে আনন্দ বিশ্বাস৷
লাল রঙে ঘিরে দেওয়া জিনিসটা হওয়া উচিত ছিল a+i*h. এটা quadans.c
প্রোগ্রামের অংশ৷ এখন অবশ্য এই ওয়েবসাইট থেকে প্রোগ্রামটা ডাউনলোড করলে ঠিক প্রোগ্রামই পাবে৷ ভুলটা
ধরেছে আনন্দ বিশ্বাস৷
$263$ পাতায় Exercise 24-এর উত্তরে আমি লিখে ফেলেছি যে, linear sort হল একটা stable sort.
এটা এক্কেবারে ডাহা ভুল! ওই বিশেষ অংকটায় $56_A$-টা $56_B$-এর আগেই থাকছে বটে, কিন্তু যদি শুরুর
ক্রমটা হত $23, 54_A, 76, 54_B, -3, 25$, তবে শেষ পর্যন্ত এসে পৌঁছতে এই sorted array-টাতে--
$-3,23,25,54_B,54_A,76.$ এখানে $54_B$-টা আগে চলে গেছে৷ তাই linear sort-কে মোটেই stable
বলে গ্যারন্টি দেওয়া যাচ্ছে না৷
ভুলটা
ধরেছে আনন্দ বিশ্বাস৷ এবং শুধু ধরে নি, একেবারে এই উদাহরণটা দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে! আর একটা
জিনিসের প্রতিও ও আমার দৃষ্টি আকার্ষণ করেছে, আমি যেটাকে বইতে linear sort বলেছি, সেটার প্রচলিত নাম
হল selection sort. কথাটা আমার উল্লেখ করা উচিত ছিল৷
এই প্রোগ্রামটা যা তা ভুল দিয়েছি৷ ঠিক প্রোগ্রামটা এইরকম হবে৷ এখন এই
ওয়েবসাইট থেকে প্রোগ্রামটা ডাউনলোড করলে
ঠিক প্রোগ্রামই পাবে৷ ভুলটা
ধরেছে আনন্দ বিশ্বাস৷