এখানে লাল করে গোল করা চিহ্নগুলো ওল্টাবে৷ ভুলটা ধরেছে রাজেশ পাণ্ডা৷
27 নম্বর পাতাটা বিশ্রীভাবে ছাপা হয়েছে, বাংলাগুলো আসে নি৷ এখানে সেই পাতাটা
একটা pdf হিসেবে দিলাম৷ ছাপার এই গোলযোগের দিকে
আমার দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রী ইন্দ্রনীল রায়৷
43 নম্বর পাতায় Exercise 45-এর উত্তরে আমি লিখিছি
লাল করে গোল করা $\frac 12x^2$-টার বদলে $\frac 12x^2+\frac 12$ হতে হবে৷ অংকটার দিকে দৃষ্টি আকর্ষণ
করেছেন শ্রী সুকান্ত দাস৷
এখানে লাল করে ঘিরে দেওয়া
$m$-গুলো $m-1$ হবে৷ ভুলটা ধরেছে রাজেশ পাণ্ডা৷
130 পাতার মাঝামাঝি জায়গায় আছে এইরকম--
এখানে $x\rightarrow a$-র বদলে $x\rightarrow 0$ হওয়া উচিত৷ ভুলটা
ধরেছেন শ্রী ইন্দ্রনীল রায়৷
236 পাতার একেবারে নীচের দিকে আছে এইরকম--
হলুদ রঙে ভুলটা ঠিক করে দিয়েছি৷ ভুলটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে অনির্বাণ দত্ত৷
আমার বইতে অধিকাংশ অংকই আমি কষে দিই, কারণ একটা বিষয় প্রথম শেখার সময়ে একরাশ কঠিন অংকের
তলায় তলিয়ে গেলে
মুশকিল৷ কিন্তু একবার শেখা হয়ে গেলে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কঠিন অংক নিজে নিজে করাটা
খুবই দরকার৷ এইরকম অংক অনেক বইতেই পাওয়া যায়৷ এর মধ্যে আমার বিশেষ ভালো লাগে
Casper Goffman-এর Real Analysis বইটার অংকগুলো৷ আমাদের দ্বিতীয় খণ্ডের পক্ষে প্রাসঙ্গিক
প্রশ্নগুলো ওই বইটা থেকে এখানে তুলে দিলাম--
যদি তোমার কোনো প্রশ্ন থাকে তবে নীচের form-টায় লিখে দিতে পারো৷ আমার কাছে ইমেল চলে আসবে৷
উত্তরটা আমি এখানেই লিখে রাখব, তুমি অবসর সময়ে দেখে নিতে পারবে৷ বা তোমার ইমেল দিয়ে দিলে আমি সেখানেও
উত্তর পাঠিয়ে দিতে পারি৷